হোম > সারা দেশ > কক্সবাজার

কাল থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এখন থেকে কক্সবাজার পর্যন্ত চলবে মহানগর এক্সপ্রেস। ছবি: সংগৃহীত

আগামীকাল সোমবার থেকে ঢাকা-চট্টগ্রাম রুটের মহানগর এক্সপ্রেস কক্সবাজার পর্যন্ত চলবে। সন্ধ্যা ৭টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ট্রেনটির প্রথম যাত্রা উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে রেল মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. মামুনুল ইসলাম।

মো. মামুনুল ইসলাম বলেন, সোমবার থেকে মহানগর এক্সপ্রেসের বর্ধিত সেবা চালুর জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের মতো মহানগর এক্সপ্রেস বিরতিহীন চলবে না। যাত্রাপথে নির্ধারিত বিভিন্ন স্টেশনে থামবে ট্রেনটি।

নতুন এই সেবা চালুর মধ্য দিয়ে ঢাকা থেকে কক্সবাজার রুটে সরাসরি আন্তনগর ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়াবে তিনটিতে। ঢাকা-চট্টগ্রাম রেলপথের মধ্যবর্তী বিভিন্ন স্টেশনের যাত্রীরাও সরাসরি কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন।

রেলওয়ে সূত্র জানায়, মহানগর এক্সপ্রেস রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছাবে। সেখানে ২০ মিনিট বিরতির পর রাত ৩টায় কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে ট্রেনটি।

ট্রেনটি পরদিন সকাল ৬টায় কক্সবাজার রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।

ফেরার পথে মহানগর এক্সপ্রেস কক্সবাজার থেকে সকাল ৮টায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে। দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছানোর পর ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ট্রেনটি। সবকিছু ঠিক থাকলে সন্ধ্যা সাড়ে ৬টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে।

নতুন রুটে মহানগর এক্সপ্রেস নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে যাত্রাবিরতি দেবে।

বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস চলাচল করছে। কক্সবাজার এক্সপ্রেস রাত ১১টায় ঢাকা ছেড়ে পরদিন সকাল ৭টা ২০ মিনিটে গন্তব্যে পৌঁছায়।

পর্যটক এক্সপ্রেস সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে কক্সবাজার পৌঁছায় দুপুর ২টা ৪০ মিনিটে।

চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস চলাচল করছে। সৈকত এক্সপ্রেস সকাল ৫টা ৫০ মিনিটে এবং প্রবাল এক্সপ্রেস বিকেল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে যায়।

সেন্ট মার্টিন খুলছে ১ নভেম্বর—দৈনিক যেতে পারবেন ৩৫০০ পর্যটক, দিতে হবে ফি

পর্যটনশিল্পের উন্নয়নে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চান ব্যবসায়ীরা

গুমোট আবহাওয়ায়ও কক্সবাজার সৈকতে পর্যটকদের ভিড়

কক্সবাজারে হোটেলে হঠাৎ আগুন, আতঙ্কে বাইরে দুই শতাধিক অতিথি

চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের সৈকত: অসচেতনতা, বৈরী আবহাওয়ায় বাড়ছে প্রাণহানি

২৬ ঘণ্টা পর সৈকতে ভেসে এল বিশ্ববিদ্যালয়ছাত্র নিবিড়ের মরদেহ, নিহত বেড়ে ৫

কক্সবাজারে সাগরে মিলল আরও একজনের মরদেহ, এখনো নিখোঁজ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী নিবিড়

রামুতে বিদেশি পিস্তল-গুলিসহ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩