হোম > সারা দেশ > কক্সবাজার

সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে ১৫৩ জন উদ্ধার, আটক ১৫

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিনসংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালিয়ে মানব পাচারকারী অভিযোগে আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিনসংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালিয়ে মানব পাচারকারী অভিযোগে ১৫ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী, শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার করা হয়। তাদের মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করা হচ্ছিল।

আজ রোববার (১ মার্চ) বিকেলে কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিনসংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালিয়ে উদ্ধার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বিপুলসংখ্যক নারী, পুরুষ ও শিশু সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিমসংলগ্ন গভীর সমুদ্রে অবস্থান করছিল পাচার চক্র। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে কোস্ট গার্ডের জাহাজ ‘কামরুজ্জামান’ নিয়ে সমুদ্রে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন বোটকে থামার সংকেত দেওয়া হলে তা অমান্য করে পালানোর চেষ্টা করেন জড়িত ব্যক্তিরা। পরে ধাওয়া করে সেন্ট মার্টিনের দক্ষিণ-পূর্বসংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। এ সময় নারী, শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার এবং ১৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার ব্যক্তিরা জানান, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে মালয়েশিয়া যাওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগরপথে পাচারের পরিকল্পনা করেছিল। উদ্ধার ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজারে চাকরি মেলা, কর্মসংস্থানের সুযোগ পেলেন ১৩২ জন

‘ঘুষে’ সংশোধন হয় জমি রেজিস্ট্রির নামের ভুল

আগামীকাল বিশ্ব শরণার্থী দিবস: রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন নিয়ে বেড়েছে অনিশ্চয়তা

টেকনাফে ব্যবসায়ী অপহরণ: মুক্তিপণে পেলেন মুক্তি

টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ

বাংলাদেশি ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

পেকুয়ায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী