হোম > সারা দেশ > কক্সবাজার

ঈদগাঁওয়ে বজ্রপাতে লবণশ্রমিকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

ছবি: সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁওয়ে বজ্রপাতে আবু তালেব (২৮) নামে এক লবণ মাঠের শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু তালেব ওই গ্রামের মো. সৈয়দের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ বিন সৈয়দ সিদ্দিকী জানান, ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এ সময় আবু তালেব কাজের উদ্দেশে বাড়ি থেকে লবণ মাঠে যাচ্ছিলেন। তখন বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মছিউর রহমান বজ্রপাতে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কক্সবাজার সৈকতে গোসলে নেমে বাবা নিখোঁজ, ছেলে উদ্ধার

দুর্নীতি মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের সশ্রম কারাদণ্ড

মহেশখালী চ্যানেলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা

রোহিঙ্গা ক্যাম্পে আবার পাহাড়ধস, তরুণীর মৃত্যু

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভাঙা: জোয়ারে ডুবে যায় ঘরবাড়ি

চকরিয়ায় কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গহিন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা, মিন্টু বাহিনীর প্রধান আটক

বৃষ্টি, ঝাউবন আর সাগরের ঢেউয়ে মেতে রাখাইনদের বর্ষা উৎসব

দুর্যোগ মোকাবিলা করার সব প্রস্তুতি সরকারের রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী