হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

এইচএসসি পাস করল জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ছাত্রদল নেতা শাহজাহান খান মিয়া ও তাঁর ছেলে জোনায়েব ইসলাম মাহি। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলের এইচএসসি পাসের খবর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিবাহিত হয়েও শাহজাহান খানের ছাত্রসংগঠনের শীর্ষ নেতৃত্বে থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এমন বিতর্কের মধ্যেই বিলুপ্ত ঘোষণা করা হয়েছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি।

আজ রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্তির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে কমিটি দুটি মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণ উল্লেখ করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গতকাল শনিবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে উত্তীর্ণ হয় জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলে জোনায়েব ইসলাম মাহি। ছেলের সাফল্যে নিজের ফেসবুকে ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালোবাসা, দোয়া ও শুভকামনা রইল বাজান।’

শাহজাহান খান মিয়ার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে মাহিকে অভিনন্দন জানান। পাশাপাশি ছাত্রদলের জেলা সভাপতির ছেলে এইচএসসি পাস করায় তাঁর পারিবারিক জীবন ও বিবাহিত হয়েও ছাত্রসংগঠনের নেতৃত্বে থাকা নিয়ে আলোচনা শুরু হয়।

এ বিষয়ে জানতে চাইলে ক্ষোভ প্রকাশ করে শাহজাহান খান বলেন, ‘আমার ছেলে পাস করেছে, তাই আমি আলহামদুলিল্লাহ লিখে ফেসবুকে পোস্ট করেছি। এখন এত খোঁজখবর নিচ্ছেন, অথচ ১৭ বছর যখন পুলিশের অত্যাচারে ঘুমাতে পারিনি, তখন তো খোঁজ নেননি। এখন খোঁজ নিয়ে লেখালেখি করছেন। আমি কি আমার সন্তানকে নিয়ে মনের আনন্দ প্রকাশ করতে পারব না?’

উল্লেখ্য, ২০১৮ সালে শাহজাহান খানকে সভাপতি ও মোমিনুর রহমান মোমিন মালিতাকে সাধারণ সম্পাদক করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল।

চুয়াডাঙ্গায় শিক্ষকদের নতুন বেতন নির্ধারণের নামে অর্থ আদায়ের অভিযোগ

লংমার্চের নামে গাড়ি মার্চ করছে ১১ দলীয় ঐক্য জোট: সংস্কৃতিমন্ত্রী

চুয়াডাঙ্গায় হত্যা ও মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁস, তদন্তে কমিটি

সব সার বিতরণের দাবি ডিলারের, গুদামে মিলল ১৫০০ বস্তা

চুয়াডাঙ্গায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

চুয়াডাঙ্গা কারাগারে বিএনপি নেতার মৃত্যু, পরিবারের অভিযোগ ‘অবহেলার’

চুয়াডাঙ্গায় সারের ৪৫ ডিলারের মধ্যে ৪২ জনই দলীয় লোক, অভিযোগ দুই এমপির

চুয়াডাঙ্গা: শিশু ওয়ার্ডে সাত গুণ রোগী

চুয়াডাঙ্গায় গরুবোঝাই লাটাহাম্বার উল্টে ব্যবসায়ী নিহত