হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

ড্রাইভিং লাইসেন্স ছাড়া তেল নিতে যাওয়া দুই চালকের জরিমানা

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 

রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় দুই মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়। ছবি: আজকের পত্রিকা

জীবননগরে পাম্পে কাগজপত্র বিহীন মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া তেল নিতে যাওয়া দুই চালককে জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পাম্পে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলের কাগজপত্র ও চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে ২ ব্যক্তিকে ১ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন বলেন, তেল সরবরাহ নিশ্চিত করতে তিনি জীবননগরে দায়িত্ব পালন করছেন। নিয়মিত তদারকির অংশ হিসেবে তিনি আজ বিভিন্ন তেল পাম্প ও এজেন্সি পয়েন্ট পরিদর্শন করেন। এ সময় মোটরসাইকেলের কাগজপত্র যথাযথভাবে যাচাই করা হয় এবং দুজনকে জরিমানা করা হয়।

আলমডাঙ্গায় মাঠ থেকে নিখোঁজ কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

রাতে ফুটপাতে, দিন কাটে আদালতের বারান্দায় ঘুরে

জীবননগরে সীমান্ত থেকে মাদকসহ বিদেশি পিস্তল উদ্ধার

মাদক কারবারির বাড়িতে অভিযানে যাওয়ায় পুলিশকে শাসানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

চুয়াডাঙ্গার জীবননগরে আলমসাধুর ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

জীবননগরে ২৩১ বোতল ভারতীয় এস্কাফ জব্দ, আটক ২

সেনা হেফাজতে নিহত শামসুজ্জামান ডাবলু হত্যা মামলা: ঘটনাস্থল পরিদর্শনে সিআইডির ডিআইজি