হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাইকোর্টে যাচ্ছেন চাকরিচ্যুত দুদক কর্মকর্তা শরীফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাকরি থেকে অপসারিত হওয়া দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন উচ্চ আদালতের শরণাপন্ন হবেন। দুদকের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন শরীফ। আজ শনিবার সকালে আজকের পত্রিকাকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. শরীফ উদ্দিন বলেন, ‘চলতি সপ্তাহেই উচ্চ আদালতে আদেশের বিরুদ্ধে আপিল করব। আমি প্রথমে আমার বিরুদ্ধে করা শাস্তিমূলক ব্যবস্থার বিরুদ্ধে কমিশনের কাছে আদেশ রিভিউ আবেদনের চেষ্টা করব। দ্বিতীয়ত, আমি হাইকোর্টে আপিল করব এই বলে, আমাকে যে চাকরিবিধি অনুযায়ী অপসারণ করা হয়েছে, সেটা অসাংবিধানিক।’

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি দুদকের চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ স্বাক্ষরিত এক আদেশে পটুয়াখালী সমন্বিত কার্যালয়ে কর্মরত উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়। দুর্নীতিবিরোধী কাজ করে প্রশংসা কুড়ানো দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে চট্টগ্রাম থেকে বদলির পর চাকরি থেকেই অপসারণ করা হয়। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিচ্যুত উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চট্টগ্রামে কাজ করতে গিয়ে পদে পদে হুমকির মুখেও পড়তে হয়েছে। তবে তিনি প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পিছপা হননি। সবশেষ জীবননাশের হুমকিও দেওয়া হয়েছিল তাঁকে। দুদকে কীভাবে চাকরি করেন, তা-ও দেখে নেওয়ার  হুমকি পেয়েছিলেন। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন আলোচিত এই দুদক কর্মকর্তা।

আরও পড়ুন: 

‘হোতা’ পদ্মা ডিপোর ব্যবস্থাপক

চট্টগ্রাম বিমানবন্দরের খুঁটিনাটি যাচাই করল আইকাও দল

সীতাকুণ্ডে ইসলামী বিশ্ববিদ্যালয় গেটসংলগ্ন মহাসড়কে অবৈধ পার্কিংবিরোধী অভিযান

চট্টগ্রামে ফেনসিডিলের মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

অভিযোগ কমাতে সাড়ে ১০ হাজার মিটার বদলাচ্ছে চট্টগ্রাম ওয়াসা

শ্বশুরবাড়িতে ফেরার পরদিন অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-ননদ গ্রেপ্তার

মিরসরাইয়ে অস্ত্র ও রকেট প্যারাসুট ফ্লেয়ারসহ যুবদল নেতা গ্রেপ্তার

শাহ আমানত বিমানবন্দর: ৬৩৫ নিরাপত্তাকর্মীর পরও থামছে না চুরি

চট্টগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনে হত্যার অভিযোগ, স্বামীসহ আটক ২

চাঁদপুরে মা-বাবাকে ভরণপোষণ না দিয়ে নির্যাতন, ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা