হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় র‍্যাবের অভিযানে ১ লাখ ইয়াবাসহ নারী গ্রেপ্তার

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি

র‍্যাবের অভিযানে আনোয়ারার রায়পুরের দক্ষিণ পরুয়াপাড়া এলাকা থেকে ইয়াবাসহ নারী গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া এলাকায় র‍্যাবের অভিযানে ১ লাখ পিস ইয়াবাসহ মনোয়ারা বেগম (৪৩) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে র‍্যাব-৭-এর একটি দল এ অভিযান চালায়। গ্রেপ্তার মনোয়ারা ওই এলাকার আনোয়ার মাঝির স্ত্রী।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনোয়ারার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। পরে মনোয়ারাকে আটক করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী, ঘরের বারান্দার খাটের নিচে রাখা একটি ব্যাগ থেকে স্কচটেপ মোড়ানো অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

র‍্যাব আরও জানায়, মনোয়ারা ও তাঁর স্বামী মিলে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন। তাঁদের বসতঘরেই মাদকের লেনদেন হতো।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘র‍্যাব ইয়াবাসহ আটক নারীকে থানায় হস্তান্তর করেছে। র‍্যাব বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তার ব্যক্তিকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবলীগ ক্যাডার টেডি দিদার খুন

ফটিকছড়িতে প্রধান শিক্ষক ও হিসাবরক্ষণ কর্মকর্তার হাতাহাতি

চট্টগ্রামের উপকূলে তরমুজ চাষ, ফলন প্রত্যাশার চেয়েও বেশি

চট্টগ্রাম প্রেসক্লাবের সমস্যা গঠনতান্ত্রিক উপায়েই সমাধান করা হবে: তথ্যমন্ত্রী

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণের চেষ্টা, ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

চট্টগ্রামে শিশুকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত বাবু শেখের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

চট্টগ্রামের শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে অচলাবস্থা, ৪৬ ফ্লাইট বাতিল

চবি সাংবাদিক সমিতির সভাপতি রুপক, সম্পাদক সোহেল