হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাহিদুল হক বৃহস্পতিবার (২৯ মে) এ রায় ঘোষণা করেন। রায়ে তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।

আসামিদের মধ্যে ভিকটিমের স্বামী মোহাম্মদ হাবিবুল্লাহর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া দণ্ডবিধির ২০১ ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ডও দেন বিচারক।

অপর আসামি হাবিবুর রহমান, মো. নাসির ও জাকির হোসেনকে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর রাষ্ট্রপক্ষের আটজন সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় প্রদান করেন বিভাগীয় বিচারক মোহাম্মদ জাহিদুল হক।

মামলার এজাহার থেকে প্রাপ্ত তথ্যমতে, আসামিরা বাঁশখালীর বামেরছড়া এলাকার বাসিন্দা। ২০০৩ সালের ১৮ মার্চ যৌতুকের টাকা নিয়ে উভয় পক্ষের মধ্যে মনোমালিন্য হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূ কমরু আকতার খুন হন। ওই দিন তাঁকে হত্যা করে লাশ জঙ্গলে গুম করে রাখে তার স্বামীসহ অন্যরা। এ ঘটনার পর ২০০৩ সালের ২৭ মার্চ ভিকটিমের গলিত লাশ উদ্ধার করার পর এ নিয়ে বাঁশখালী থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই নুরুল ইসলাম।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস ইউ এম নুরুল ইসলাম। তিনি এই রায়ে সন্তোষ প্রকাশ করেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. আবু বকর সিদ্দিক। অবশ্য রায় প্রদানকালে আসামি হাবিবুল্লাহ পলাতক ছিলেন।

এ বিষয়ে নুরুল ইসলাম বলেন, মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁকে উল্লিখিত সাজা ও জরিমানা করা হয়।

আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবলীগ ক্যাডার টেডি দিদার খুন

ফটিকছড়িতে প্রধান শিক্ষক ও হিসাবরক্ষণ কর্মকর্তার হাতাহাতি

চট্টগ্রামের উপকূলে তরমুজ চাষ, ফলন প্রত্যাশার চেয়েও বেশি

চট্টগ্রাম প্রেসক্লাবের সমস্যা গঠনতান্ত্রিক উপায়েই সমাধান করা হবে: তথ্যমন্ত্রী

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণের চেষ্টা, ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

চট্টগ্রামে শিশুকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত বাবু শেখের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

চট্টগ্রামের শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে অচলাবস্থা, ৪৬ ফ্লাইট বাতিল

চবি সাংবাদিক সমিতির সভাপতি রুপক, সম্পাদক সোহেল