হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজারে এতিমখানার শিশুকে অপহরণ, মুক্তিপণ দাবি

কক্সবাজার প্রতিনিধি

মোহাম্মদ তকী তাযওয়া। ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকা থেকে মোহাম্মদ তকী তাযওয়ার নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (২২ নভেম্বর) বিকেলে শাহ জব্বারিয়া এতিমখানার পাশে রাস্তার মোড় থেকে শিশুটিকে অপহরণ করা হয়।

শিশুটির পরিবার বলছে, বিকেলে বার্মিজ মার্কেটে নাশতার জন্য বের হলে তকী তাযওয়ারকে কয়েকজন দুর্বৃত্ত একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

অপহৃত শিশু মোহাম্মদ তকী তাযওয়ার (১২) চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়ার মোহাম্মদ নোমানে ছেলে। সে শাহ জব্বারিয়া এতিমখানার পঞ্চম শ্রেণির ছাত্র।

এ ঘটনায় তকীর চাচা মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম বাদী হয়ে গতকাল রোববার কক্সবাজার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, অপহরণকারী চক্রের সদস্যরা রোববার সন্ধ্যার দিকে তকীর ভাইয়ের মোবাইল ফোনে কল করে এক লাখ মুক্তিপণ দাবি করেছে। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তি ফোনে এই টাকা না পেলে তকীকে হত্যা বা পাচার করে দেবে বলে হুমকি দেয়। এ অবস্থায় তকীর জীবন নিয়ে তাঁরা শঙ্কিত।

শিশুটির বড় ভাই জানান, তকীকে ছেড়ে দেওয়া হবে বলে গতকাল রোববার দুপুরে একটি বিকাশ নম্বরে মুক্তিপণ নেয়। এরপর ভুক্তভোগী পরিবারের সদস্যদের রামুর গর্জনি এলাকায় যেতে বলে। পরে সেখানে গেলে অপহরণকারীরা শিশুটিকে ফেরত না দিয়ে আরও টাকা দাবি করে।

জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান আজকের পত্রিকাকে জানান, শিশুটির পরিবারের দেওয়া অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে পুলিশের টিম শিশুটিকে উদ্ধারে মাঠে কাজ করছে।

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে তর্কের জেরে হামলা, মা-মেয়েসহ আহত ৫

আবাসিক শিক্ষার্থীকে ছয় মাস ধরে ধর্ষণ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

আনোয়ারায় পুলিশ সদস্যকে মারধর ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ, আতঙ্কে পরিবার

চিকিৎসার কথা বলে শহরে এনে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর: ৩ জাহাজ লুট, নিরাপত্তা উদ্বেগ

সেতুর অর্ধেক কাজেই মেয়াদ শেষ, দুর্ভোগ

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৫

আদালতের আদেশ অমান্য, চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনারের বিরুদ্ধে রুল জারি

বিড়ালের বাচ্চা দেওয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যা: আসামি রুবেলের মৃত্যুদণ্ড

বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ: চমেকে আরও ২ শ্রমিকের মৃত্যু