হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন 

নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড থেকে

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। আজ রোববার দুপুর ১২টার দিকে অধিদপ্তরের উপমহাপরিদর্শক (চলতি দায়িত্ব) আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক শিপন চৌধুরীকে প্রধান করে গঠিত কমিটির সদস্যসচিব করা হয়েছে শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) শুভংকর দত্তকে। আরেক সদস্য হলেন শ্রম পরিদর্শক (নিরাপত্তা) মো. শামীম হোসেন। 

কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে সরেজমিন পরিদর্শন পূর্বক তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

এদিকে জেলা প্রশাসনের উদ্যোগেও একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মানুষের প্রাণ বাঁচানো আমাদের প্রথম প্রায়োরিটি। আমরা আগে উদ্ধার অভিযান শেষ করি। এরপর সব পক্ষকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।’ 

বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল ১৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা, প্রাণ গেল ট্রাকচালক ও সহকারীর

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় ওসিসহ ৬ পুলিশ আহতের অভিযোগ, গ্রেপ্তার ১৬

সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস ডোবায় পড়ে শিক্ষিকাসহ নিহত ২, আহত ৩০

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন ইউরিয়া সার জব্দ, আটক ১

কক্সবাজারে তিন মোটরসাইকেলে ছয়জন এসে ব্যবসায়ীকে গুলি

খাগড়াছড়িতে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান

সীতাকুণ্ডে লরিচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

চট্টগ্রাম কাস্টম হাউস আইসিডি: ২০% কর্মীতে চলছে আইসিডি

হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’