হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালী কয়লাবিদ্যুৎ প্রকল্পে জোড়া খুনের মামলার প্রধান আসামি কালু গ্রেপ্তার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা কয়লাবিদ্যুৎ প্রকল্পে (এসএস পাওয়ারপ্লান্ট) আলোচিত জোড়া খুনের প্রধান আসামি হামিদুর রহমান ওরফে কালুকে (২২) গ্রেপ্তার করেছে বাঁশখালী থানার পুলিশ। গতকাল সোমবার রাত ১০টার দিকে চট্টগ্রাম শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

হামিদুর রহমান উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খলিলুর রহমানের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর উপজেলার গণ্ডামারা কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকায় দুর্বৃত্তদের ছুরির আঘাতে দুই নিরাপত্তা প্রহরী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সরওয়ার আলম (৫১) এবং রাশেদ জাওয়ারদার (২২) ঘটনাস্থলেই নিহত হন। পরবর্তী এ ঘটনায় বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। 

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, জোড়া খুনের ঘটনায় মামলার প্রধান আসামি খলিলুর রহমান ওরফে কালুকে তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম শহর থেকে গ্রেপ্তার করা হয়। পরে বিজ্ঞ আদালতে তাঁকে সোপর্দ করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত বলে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেন।

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১

ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান মারা গেছেন

পূজার ছুটিতে ফাঁকা চুয়েট, দাবি আদায়ে চলবে শাটডাউন

দফায় দফায় মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি সেতুর কাজ, জনভোগান্তি