হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিদ্যালয়ের খোলা বারান্দা থেকে পড়ে গুরুতর আহত ছাত্রী 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন থেকে পড়ে নিপা বিশ্বাস (১১) নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আজ সোমবার বেলা ২টার দিকে বোয়ালখালী পৌরসভার গোমদণ্ডী প্রবর্ত্তক হেম-পঙ্কজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

আহত শিক্ষার্থী নিপা পূর্ব গোমদণ্ডী ৪ নম্বর ওয়ার্ডের দত্তপাড়ার শ্যামল বিশ্বাসের মেয়ে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক কান্তা অধিকারী।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুপ্রিয়া বিশ্বাস বলেন, দুপুরে টিফিন বিরতির সময় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নিপা বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলার বারান্দায় খেলছিল। এ সময় সে বারান্দা থেকে পড়ে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চমেক হাসপাতালে পাঠান চিকিৎসক। নিপা হাতে-পিঠে ও মাথায় আঘাত পেয়েছে।

প্রধান শিক্ষক লাকী শীল তিন দিন ধরে ছুটিতে রয়েছেন জানিয়ে বলেন, বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলার বারান্দায় নিরাপত্তা রেলিংয়ের কাজ সম্পন্ন করেনি ঠিকাদার। ফলে এ দুর্ঘটনা ঘটল।

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা