হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে লিফট ছিঁড়ে পড়ে কারখানার দুই শ্রমিক নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

রিফাত ও মো. মোস্তফা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে রড প্রস্তুতকারক একটি কারখানায় কাজ করার সময় লিফট ছিঁড়ে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত শ্রমিকেরা হলেন সীতাকুণ্ডের সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মো. মোস্তফা (২৫) ও মিরসরাই উপজেলার করুয়া এলাকার শামসুল হকের ছেলে রিফাত (২৫)।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, জিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করার সময় লিফট ছিঁড়ে নিচে পড়ে শ্রমিক মোস্তফা ও রিফাত গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। আহত রিফাতকে হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে তিনিও মারা যান।

মজিবুর রহমান আরও বলেন, লিফট দুর্ঘটনার খবর পেয়ে কারখানায় পুলিশ পাঠানো হয়। নিহত দুই শ্রমিকের লাশ চমেক হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মোস্তফা ও রিফাতের লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জিপিএইচ ইস্পাত কারখানার নির্বাহী পরিচালক আলমাস শিমুলের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি তা ধরেননি।

৯০ বছরেও কদর ‘ফকির কবিরের’ চাক সেমাইয়ের

চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

৯০ বছরের ঐতিহ্য ধরে রেখেছে চট্টগ্রামের ‘ফকির কবিরের’ চাক সেমাই

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন গ্রেপ্তার, আহত তিন পুলিশ

বোয়ালখালীতে প্লাস্টিক কারখানার শ্রমিকদের বিক্ষোভ, ২ সাংবাদিক আহত

অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন: দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

ডিজেল সংকটে কনটেইনার ডিপোর কার্যক্রম ঝুঁকিতে

আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে বিশেষায়িত হাসপাতাল দরকার: চসিক মেয়র

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি: সাবমেশিনগানসহ তিন অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু, পরিবারের দাবি হত্যা