হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরকে (৪২) গলা কেটে হত্যা করে রাস্তার পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

মৃত বিমান ধর উপজেলার ধলঘাট ইউনিয়নের বণিকপাড়ার দুলাল ধরের ছেলে। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। 

জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে বিমান ধর চট্টগ্রামের রাহাত্তার পুল এলাকার সৌদিয়া গোল্ড ফ্যাশন নামে তাঁর দোকানটি বন্ধ করেন। পরে প্রতিদিনের মতো মোটরসাইকেল চালিয়ে পটিয়ায় আসার পথে হাবিলাস দ্বীপ ইউনিয়নের লড়িহড়া এলাকায় দুর্বৃত্তরা তাঁকে মোটরসাইকেল থেকে নামিয়ে গলা কেটে হত্যা করে এবং মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পটিয়া থানার পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতের ব্যবহৃত মোটরসাইকেল ও একটি ধারালো অস্ত্র (দা) উদ্ধার করে। 

ঘটনার পর পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান, পটিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) রাশেদুল ইসলামসহ থানার পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করছে। তবে কী কারণে বিমান ধরকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

মৃতের ছোট ভাই রিমন ধর বলেন, ‘আমার বড় ভাই বিমান ধর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে প্রতিদিনের ন্যায় মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন। কিন্তু বাড়ির অদূরে গলা কেটে তাঁকে হত্যা করা হয়েছে। আমাদের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কেন এ ঘটনা ঘটেছে, তা উন্মোচন করতে পুলিশের কাছে অনুরোধ করছি।’ 

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনাটি কী কারণে বা কেন ঘটেছে, তা এখনো জানা যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। যত দ্রুত সম্ভব হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করতে আমরা কাজ করছি।’

ইসলামী ব্যাংকের ঋণ কেলেঙ্কারি: পাসপোর্ট জমা দিলেন এস আলমের ভাই আব্দুল্লাহ

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী

চট্টগ্রামে পাচারকালে কয়লাসহ চোরাই মালামাল জব্দ

গ্রেপ্তারের এক দিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

‎সীতাকুণ্ডে মসজিদে ইমামের ঝুলন্ত মরদেহ, কক্ষে মিলল চিরকুট

চট্টগ্রাম বন্দর: বাড়ছে বন্দরের জলসীমা

মামলা জটিলতায় আটকে আছে ৩২ হাজার স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত

সাতকানিয়ায় যুবলীগ নেতা হাসান মাহমুদ গ্রেপ্তার