হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর নাবিক নিহত, আরেকজন আহত

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রতীকী ছবি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাসের ধাক্কায় নাজমুস সাকিব (৩৮) নামের নৌবাহিনীর এক নাবিক নিহত হয়েছেন। এ ছাড়া মো. ইকরাম নামে নৌবাহিনীর আরেক নাবিক গুরুতর আহত হন। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে গাজীবাড়ি গেট এলাকায় পটিয়া বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব চট্টগ্রামের পতেঙ্গা নৌবাহিনী ঘাঁটিতে কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পতেঙ্গা থেকে মোটরসাইকেলে কক্সবাজার যাচ্ছিলেন নৌবাহিনীর দুই নাবিক সাকিব ও নাবিক ইকরাম। গাজীবাড়ি গেট এলাকায় পৌঁছালে একটি বাস তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন দুজন। ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়। গুরুতর আহত ইকরামকে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ বলেন, কক্সবাজারে বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার

চবি রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৫ শিল্পপ্রতিষ্ঠানকে জমির দখল বুঝিয়ে দিল বেজা

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আমরণ অনশন কর্মসূচি স্থগিত

অনলাইনে সিন্ডিকেট সভার পরই দৃশ্যপটের আড়ালে চুয়েট ভিসি

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর মঙ্গলবার, থাকছে যেসব কর্মসূচি

অটোরিকশায় বোরকা পরা দুজনের স্প্রেতে যুবক অচেতন, লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

চট্টগ্রামে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

সীতাকুণ্ডে যুবদল কর্মী বাপ্পি হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬, আগ্নেয়াস্ত্র উদ্ধার

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েটের শিক্ষার্থীরা