হোম > সারা দেশ > চট্টগ্রাম

পিকআপের চাপায় পান দোকানদার নিহত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় সবজিবোঝাই পিকআপের চাপায় সাইফুল ইসলাম (২২) নামে এক পান দোকানদার নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ডাকবাংলো এলাকার ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চুনতি ইউপি চেয়ারম্যান মো. জয়নুল আবেদীন। 

নিহত সাইফুল ইসলাম উপজেলার চুনতি আদর্শপাড়ার বজল আলীর ছেলে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম চুনতি ডাকবাংলোর সামনে একটি পানের দোকান করতেন। দোকান থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় সবজিবোঝাই পিকআপ তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। 

দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকসুদ আহম্মদ বলেন, খবর পেয়ে এসআই বাবুল মিয়াকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ওসি আরও বলেন, ঘাতক পিকআপটিকে জব্দ করে দোহাজারী থানা হেফাজতে আনা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।

সীতাকুণ্ডে লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, মহাসড়ক-রেললাইন অবরোধ

পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে প্রাণ গেল ছুরিকাঘাতে

কালুরঘাট থেকে চৌধুরীহাট: বালুর দেড় শতাধিক অবৈধ স্পট

পারকিতে বালু উত্তোলন, ভাঙনের ঝুঁকিতে কর্ণফুলী টানেল সার্ভিস এলাকা

ফটিকছড়িতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত

চট্টগ্রামে সাবেক কাস্টমস কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

১৬ স্টেশনে নতুন পে-স্কেলের বেতন, পাননি শাহ আমানত বিমানবন্দরের কর্মীরা

চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে

চট্টগ্রামে পক্ষ পরিবর্তন করায় কর্মী হত্যা: নগর যুবদল নেতা জুয়েলসহ গ্রেপ্তার ২

যৌথ মহড়া দিতে চট্টগ্রাম বন্দরে মার্কিন নৌবাহিনীর জাহাজ