হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজডুবি, ক্যাপ্টেনসহ নিখোঁজ ৭

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে এফভি মাগফেরাত নামে একটি ফিশিং জাহাজডুবির ঘটনায় ক্যাপ্টেনসহ সাতজন নিখোঁজ রয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী উপজেলাধীন ইছানগর সি রিসোর্স জেটি এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ। 

নৌ-পুলিশ জানায়, মেরামতের জন্য ডকইয়ার্ডে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লেগে এফভি মাগফেরাত নামে ফিশিং জাহাজ কর্ণফুলী নদীতে ডুবে যায়। জাহাজে ক্যাপ্টেনসহ মোট ২১ জন নাবিক ছিলেন। জাহাজটি ডুবে যাওয়ার পরপরই সাঁতরে ও আশপাশের নৌকার সাহায্যে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, মো. সাইফুলসহ ছয়জন নিখোঁজ আছেন। ফায়ার সার্ভিস ও সদরঘাট নৌ থানার পুলিশ নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

এ বিষয়ে সদরঘাট নৌ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, র‍্যাংকন ফিশিং লিমিটেডের মালিকানাধীন এফভি মাগফেরাত জাহাজটি মেরামত করার জন্য ইছানগর সি রিসোর্স ডকইয়ার্ডে তোলার সময় জাহাজের প্রপেলার (পাখা) খুলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর ২ নম্বর বয়ার সঙ্গে ধাক্কা লেগে কর্ণফুলী নদীতে জাহাজটি ডুবে গেছে। এ ঘটনায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। 

দক্ষিণ চট্টগ্রামে বন্যা: ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে তর্কের জেরে হামলা, মা-মেয়েসহ আহত ৫

আবাসিক শিক্ষার্থীকে ছয় মাস ধরে ধর্ষণ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

আনোয়ারায় পুলিশ সদস্যকে মারধর ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ, আতঙ্কে পরিবার

চিকিৎসার কথা বলে শহরে এনে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর: ৩ জাহাজ লুট, নিরাপত্তা উদ্বেগ

সেতুর অর্ধেক কাজেই মেয়াদ শেষ, দুর্ভোগ

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৫

আদালতের আদেশ অমান্য, চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনারের বিরুদ্ধে রুল জারি

বিড়ালের বাচ্চা দেওয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যা: আসামি রুবেলের মৃত্যুদণ্ড