হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে খেজুরগাছ থেকে পড়ে শিবির নেতার মৃত্যু

মিরসরাই (প্রতিনিধি) চট্টগ্রাম

সাইফুল্লাহ মনোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে খেজুরগাছ থেকে পড়ে সাইফুল্লাহ মনোয়ার হোসেন (১৫) নামের এক ছাত্রশিবির নেতার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

সাইফুল্লাহ জকি উদ্দিন মিজিবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা নুরের সালামের ছেলে এবং স্থানীয় সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী। সে কাটাছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক সিরাজী জানান, সাইফুল্লাহ মনোয়ার হোসেন সুফিয়া মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র ছিল। আজ খেজুরগাছ থেকে পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে মিরসরাই উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হোসাইন বলেন, ‘সাইফুল্লাহ কাটাছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, খেজুরগাছ থেকে পাড়ে এক কিশোর মারা যাওয়ার খবর পাই। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ