হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাতারে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবকের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

মো. রায়হান। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে স্থানীয় সাহানীয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। তাঁর নাম মো. রায়হান (২০)। তিনি উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড উত্তরপাড়া এলাকার নুর মোহাম্মদ নুরুর ছেলে। কাতারের হোমসালাল মোহাম্মদ নামক জায়গায় থাকতেন তিনি।

নিহত রায়হানের প্রতিবেশী মাহমুদুল আলম জানান, তিনি তাঁর নিজের গাড়িতে করে ফুড ডেলিভারি দিতেন। সোমবার রাতে ফুড ডেলিভারি দেয়ার সময় তাঁর গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয় অন্য একটি গাড়ি। এতে তিনি গাড়ি থেকে ছিটকে পড়ে যান। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ বর্তমানে কাতারের হামেদ হাসপাতালের মর্গে রয়েছে।

তিনি আরও জানান, পরিবারের দুই ভাইয়ের দু’জনেই থাকেন কাতারে। ৪-৫ বছর পূর্বে বড়ভাই যাওয়ার পর দুই বছর আগে ছোটভাই রায়হানকে কাতারে নিয়ে গিয়েছিলেন তিনি। সেখানে তিনি গাড়ির লাইসেন্সও নেন এবং একটি গাড়িও ক্রয় করেন। তাঁর এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সীতাকুণ্ডে প্রাইভেট কারে থাকা গ্যাস সিলিন্ডারে মিলল সাড়ে তিন কোটি টাকার ইয়াবা

চট্টগ্রামে নগরবাসীর জন্য পুলিশের সাইবার সাপোর্ট সেন্টার চালু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য পদে রদবদল

পুলিশের উপস্থিতিতে প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারলেন যুবদল নেতা

ফটিকছড়িতে আওয়ামী লীগের লিফলেট তৈরির অভিযোগে দুজন গ্রেপ্তার

সাতকানিয়ায় বিদ্যুতায়িত হয়ে অটোরিকশাচালকের মৃত্যু

‘আমরা জুলাই যোদ্ধা’ চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃত্বে ফারুক-আবির

চন্দনাইশের কাঞ্চননগরে দুই কৃষক অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

জঙ্গল সলিমপুরে চারটি সড়কের নির্মাণকাজ শুরু

আ.লীগের মিছিল, আসামি বিএনপির সাবেক মেয়র