হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় দুই গ্রামে ঈদ কাল

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

ফাইল ছবি

চট্টগ্রামের আনোয়ারায় দুই গ্রামসহ সাতকানিয়া মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা আগামীকাল বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করবেন। এ দিন সকাল ৮টায় আনোয়ারার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ ও বরুমচড়া গ্রামে ঈদের জামাত শেষে কোরবানি দেবেন দরবারের অনুসারীরা।

দরবার শরিফ সূত্র জানায়, প্রায় ২০০ বছর ধরে এ নিয়মে ঈদুল আজহা উদ্‌যাপন করে আসছেন দরবারের অনুসারীরা। আগামীকাল সকাল সাড়ে ৯টায় মির্জাখীল দরবার শরিফের মূল খানকাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বর্তমান সাজ্জাদানশীন হজরত ইমামুল আরেফীন ড. মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান।

মির্জাখীল দরবার শরিফের অন্যতম দায়িত্বশীল ব্যক্তিত্ব মোহাম্মদ মছউদুর রহমান বলেন, ‘আমরা হানাফি মাজহাবের অনুসারী হিসেবে গত দুই শতাধিক বছর ধরে পবিত্র হজের পরের দিনই ঈদুল আজহা পালন করে আসছি।’ তিনি আরও বলেন, এবারও আরাফাতের ময়দানে মসজিদে নামিরা হজের খুতবা ও হজ পালনের দৃশ্য প্রত্যক্ষ করার পর দেশে-বিদেশে সিলসিলায়ে আলীয়া জাঁহাগীরিয়া ও মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা আগামীকাল ঈদের নামাজ আদায় করবেন।

জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা: ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা

সড়ক প্রশস্ত করতে কাটা হলো কয়েক শ গাছ, ‘এত দেখলে কাজ থেমে যাবে’—উপজেলা প্রকৌশলী

সীতাকুণ্ডে গরু নিয়ে ফেরার পথে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

আগুন-লোহার জীবনে ৫৫ বছর, এখনো থামেননি অরুণ কর্মকার

চট্টগ্রামের কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশাযাত্রী নিহত, আহত ৭

চিটাগং চেম্বারের সভাপতি হলেন আমিরুল হক

জঙ্গল সলিমপুরে বিপুল টাকার সাম্রাজ্য রক্ষায় হামলা, র‍্যাব সদস্যরা অক্ষত: এসপি মাসুদ

জঙ্গল সলিমপুর: বুলডোজার দিয়ে র‍্যাব ক্যাম্পের দেয়াল গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা, এক্সকাভেটর দিয়ে খুঁড়ল রাস্তা

জঙ্গল সলিমপুরে র‍্যাবের ক্যাম্পে ইয়াসিন বাহিনীর গুলি

চবি ছাত্রীকে নিয়ে আপত্তিকর অবস্থায় ধরা ছাত্রদল নেতা