হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আহত পোশাক ব্যবসায়ী জাকির হোসেন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারসংলগ্ন তিনপুলের মাথা এলাকায় পোশাক ব্যবসায়ী জাকির হোসেনকে কুপিয়ে তাঁর কাছে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় জাকির হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে কোতোয়ালী থানার আওতাধীন তিনপুলের মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

জাকির হোসেন রিয়াজউদ্দিন বাজারের পোশাক ব্যবসায়ী। তিনি চট্টগ্রাম জাতীয়তাবাদী শ্রমিক দলের সহসভাপতি পদেও যুক্ত রয়েছেন।

জাকির হোসেনের অভিযোগ, রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে স্থানীয় এক ব্যবসায়ীর নেতৃত্বে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী তাঁর ওপর অতর্কিত হামলা চালান। হত্যার উদ্দেশ্যে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করা হয়। হামলাকারীরা তাঁর কাছে থাকা ব্যবসার বিক্রয়লব্ধ ৫ লাখ টাকা ছিনিয়ে নেন বলেও অভিযোগ করেন তিনি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দ্রুত হামলাকারীদের পরিচয় শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

এদিকে হামলার খবর ছড়িয়ে পড়ার পর রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়।

রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘আমাদের সংগঠনের সদস্য জাকিরের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। বণিক সমিতির পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত হয়েছে এবং ভুক্তভোগী ব্যবসায়ীকে সর্বোচ্চ আইনি ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হবে।’

পটিয়ায় বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ বিএনপি-যুবদলের দুই সহোদর নেতার বিরুদ্ধে

শাহ আমানত বিমানবন্দরের নিরাপত্তা অডিটে এসেছে জাতিসংঘ দল

ছোট্ট ফাতেমার হার্টে ছিদ্র, অর্থাভাবে থেমে আছে চিকিৎসা

মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধার, গ্রেপ্তার ৮

চট্টগ্রাম বোর্ডে ৬ কলেজে শতভাগ পাস, ৩ কলেজ পাসশূন্য

নারায়ণগঞ্জ থেকে বড় সাজ্জাদের সহযোগী সানি গ্রেপ্তার: পুলিশ

লুটপাটের ভিডিও ধারণ করতে গিয়ে মা-দুই ছেলে আহত, গ্রেপ্তার ৪

পটিয়ায় যুবদলের দুই পক্ষের তিন দফা সংঘর্ষে আহত ১৩

যুবদলকর্মীর বিরুদ্ধে বিচার চাইতে স্যালাইন হাতে মধ্যরাতে থানায় আরেক কর্মী

চট্টগ্রাম বোর্ডে পাসের হার সবচেয়ে কম খাগড়াছড়িতে