হোম > সারা দেশ > চট্টগ্রাম

নাফ নদ থেকে আটক ২ কিশোরকে ফেরত দিল আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশের দুই কিশোরকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার আরাকান আর্মি ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। 

কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটক ওই দুই কিশোর কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইলের জাফর আলমের ছেলে মো. ছাবের (১৪) এবং একই গ্রামের মো. মনজুরের ছেলে আব্দুর রহমান (১২)। 

বিজিবি জানিয়েছে, গত ১৩ আগস্ট হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-১২ থেকে আনুমানিক ৬০০ গজ উত্তর দিকে নাফ নদে মাছ ধরতে যায় দুই কিশোর। সেখান থেকে তাদের আরাকান আর্মি আটক করে নিয়ে যায়। 

এ বিষয়ে লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী আজকের পত্রিকাকে বলেন, ‘আটক দুজনের পরিবারের তথ্যের ভিত্তিতে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে এবং সার্বক্ষণিক প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে তাদের শুক্রবার বাংলাদেশে ফেরত আনা হয়। পরে বিজিবি দুই কিশোরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।’

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১

ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান মারা গেছেন

পূজার ছুটিতে ফাঁকা চুয়েট, দাবি আদায়ে চলবে শাটডাউন

দফায় দফায় মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি সেতুর কাজ, জনভোগান্তি