হোম > সারা দেশ > চট্টগ্রাম

মহিউদ্দিন চৌধুরী ছিলেন পুরো চট্টগ্রামের অভিভাবক: চবি উপাচার্য

চবি প্রতিনিধি

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের একাংশ। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করে ছাত্রলীগের উপ-গ্রুপ বিজয়। 

স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘মহিউদ্দিন চৌধুরী ছিলেন পুরো চট্টগ্রামের অভিভাবক। তাঁর দরজা সব সময় সবার জন্য উন্মুক্ত ছিল। এমন নেতা ক্ষণজন্মা। তাঁর মৃত্যুতে পুরো চট্টগ্রাম অভিভাবক শূন্য হয়ে গেছে।’ 

উপাচার্য আরও বলেন, ‘নীতি-নৈতিকতা এবং আদর্শের সাথে মহিউদ্দিন চৌধুরী কোনো দিন আপস করেননি। যেকোনো দুঃসময়ে চট্টলাবাসী তাঁকে কাছে পেয়েছে। চট্টগ্রামের উন্নয়ন নিয়ে তিনি সর্বদায় সোচ্চার ছিলেন। চট্টগ্রামের মানুষের অধিকার আদায়ের জন্য মৃত্যুর আগ পর্যন্ত আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। মহিউদ্দিন চৌধুরী তার কর্মের কারণে আজীবন বেঁচে থাকবেন চট্টলার মানুষের হৃদয়ে।’ 

স্মরণসভায় সভাপতিত্ব করেন শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ ও যৌথভাবে সঞ্চালনা করেন সাবেক অর্থ সম্পাদক জাহেদুল আউয়াল ও ছাত্রলীগ নেতা সৈয়দ জাহেদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. বেনু কুমার দেসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। 

সংকট নিরসনের কমিটিতে নেই চুয়েটের কেউ

কী খবর মাসুদ, ভালো?—চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী

প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতি আমরা বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদ্রাসাছাত্রকে অপহরণচেষ্টার অভিযোগে আটক যুবককে পুলিশে সোপর্দ

পিকনিকে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল মাদ্রাসাশিক্ষার্থীর

চট্টগ্রামে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

চুয়েটে অচলাবস্থা, সংকট নিরসন কমিটিতেও নেই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ঘিরে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান

চট্টগ্রামের জে এম সেন হলে আসছেন প্রধানমন্ত্রী, বর্ণিল সাজে প্রস্তুত পূজামণ্ডপ

চক্রের একজনকে গ্রেপ্তারের পর একে একে উদ্ধার চুরির ১৪টি বাইক