হোম > সারা দেশ > চট্টগ্রাম

সন্তান হারিয়ে বাবার আহাজারি ‘আমার মেয়েটা কী দোষ করেছে?’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাবা সাজ্জাদুন নূরের কোলে আয়েশা। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করতে স্ত্রী ও কন্যাসন্তান মেহেরিমা নূর আয়েশাকে নিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন সাজ্জাদুন নূর। চট্টগ্রাম নগরের বহদ্দারহাট থেকে একটি সিএনজি অটোরিকশা ভাড়া করেন তিনি। এরপর যাচ্ছিলেন বোয়ালখালী উপজেলার পূর্বগোমদণ্ডী ইউনিয়নে। কিন্তু কালুরঘাট সেতু তাদের জীবন ওলটপালট করে দিল মুহূর্তেই।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের কালুরঘাট ব্রিজের ওপর ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারায় কোলের ছোট্ট শিশু আয়েশা। কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রেন অটোরিকশাটিকে এক ধাক্কায় দুমড়ে-মুচড়ে দেয়। এ ঘটনায় সাজ্জাদুন নূর ও তাঁর স্ত্রী জুবাইয়া ইসরা বেঁচে গেলেও প্রাণ হারিয়েছে দুই বছর বয়সী আয়েশা। এ সময় মেয়ের নিথর দেহ কোলে নিয়ে মা-বাবা কত ছোটাছুটি করেন মেয়েকে বাঁচানোর জন্য। কান্নায় আকাশ-বাতাস একাকার করে ফেলেন সাজ্জাদুন ও ইসরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে ঘটা এ ঘটনায় শোকে স্তব্ধ হয়ে যায় পুরো চট্টগ্রাম। সামাজিক যোগাযোগমাধ্যমসহ সবখানে শিশু আয়েশার ছবি ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া চলছে সবখানে। মানুষের প্রশ্ন, ‘কালুরঘাট সেতু কি কর্তৃপক্ষহীন? একপাশে ট্রেন উঠলে আরেক পাশে গাড়ি উঠে কীভাবে সেতুতে? এই সেতুতে মুখোমুখি দুটি গাড়ি অতিক্রান্ত হওয়ার সুযোগ নেই। তাহলে দুপাশে একই সময়ে গাড়ি উঠতে দিল কারা?’

ভয়াবহ এ দুর্ঘটনার পর আয়েশা ও তার মাকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা আয়শাকে মৃত ঘোষণা করেন। আর তার মাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ওই হাসপাতালে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সন্তান হারানোর শোকে আহাজারি করছেন সাজ্জাদুন নূর। বারবার বলছিলেন, ‘আমার মেয়েটা কী দোষ করেছে? আমি হয়তো গুনাহ করেছি।’

খোঁজ নিয়ে জানা গেছে, সাজ্জাদুন পেশায় গ্রাফিক ডিজাইনার। আয়েশা ছিল তাঁদের একমাত্র সন্তান। স্ত্রী-কন্যাকে নিয়ে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় ভাড়া বাসায় থাকতেন সাজ্জাদুন।

এ বিষয়ে সাজ্জাদুনের চাচাতো ভাই কাউসার বাপ্পি বলেন, ‘আমাদের ঈদ মাটি হয়ে গেছে। আয়েশার জন্য কাঁদছে বোয়ালখালী। কী সান্ত্বনা হবে এই মৃত্যুর?’

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন বলেন, দুর্ঘটনায় আয়েশাসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।

নগরীতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণ করা হবে: চসিক মেয়র

সীতাকুণ্ডে ১২ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রের

চট্টগ্রামে পণ্য মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন

মেরিন ড্রাইভসহ পর্যটন স্পটগুলো ফ্রি ইন্টারনেটের আওতায় আনা হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

মিরসরাইয়ে চার গাড়ির সংঘর্ষে পথচারীর মৃত্যু

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

পতেঙ্গায় ১৫ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ৯

চট্টগ্রামে ব্যবসায়ীকে মাথা থেঁতলে হত্যা, সাবেক কর্মচারী আটক

চট্টগ্রামে যুবদল কর্মীর হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনায় একজন গ্রেপ্তার

জনগণের ৭০ শতাংশ রায়কে বিএনপি সরকারের অবজ্ঞার ফল শুভ হবে না: জামায়াত নেতা