হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় লেবুবাগানে সন্ত্রাসীদের গুলি, মারমা যুবক নিহত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

গুলিবিদ্ধ হয়ে নিহত ও আহত ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় লেবুবাগান পাহারা দিতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে উপজেলার সরফভাটার সীমান্তবর্তী বোয়ালখালীর দুইজ্জাখালের লেমু এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আওয়াইমং মারমা (৩৩)। তিনি উপজেলার সরফভাটা বড়খোলাপাড়া এলাকার অংসিপ্রু মারমার ছেলে। আহত ব্যক্তিরা একই এলাকার মংসাযাই মারমার ছেলে মংরে মার্মা (৩৫), চাইপিউ মারমার ছেলে হ্লাসাথুই মারমা (২৫) এবং সাউচিং মারমার ছেলে উসাইমং মারমা (১৭)।

আহত ব্যক্তিদের মধ্যে বুকে গুলি লাগা মংরে মারমার অবস্থা আশঙ্কাজনক। বাকি দুজনের একজনের পেটে ও অন্যজনের হাতে গুলি লাগে। তাঁরা তিনজনই বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় মাস্টার অনন্ত চৌধুরী জানান, নিহত ও আহত ব্যক্তিরা পেশায় লেবুচাষি। প্রতিদিন লেবুবাগান পরিচর্যা, লেবু তোলা ও বিক্রি করে সংসার চালান। সম্প্রতি লেবু চুরির ঘটনা ঘটছে। তাই প্রায় রাতে তাঁরা বাগান পাহারা দিতে সেখানে রাত্রি যাপন করেন। গতকাল বুধবার রাতে তাঁরা চারজন লেবুবাগান পাহারা দিতে গেলে ভোরে একদল সন্ত্রাসী তাঁদের ওপর হামলা করে। সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং আহত হন তিনজন।

জানা যায়, সম্প্রতি প্রকাশ্যে এক লেবু ব্যবসায়ীর হাত কেটে বিচ্ছিন্ন করেছিল সন্ত্রাসীরা। এ ছাড়া রাতের আঁধারে হামলা চালিয়ে পৃথক স্থানে কয়েকজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটে। সর্বশেষ মীরেরখীল বাজারে প্রকাশ্যে দিনদুপুরে নুরুল ইসলাম তালুকদার নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

খুনের ঘটনায় জানতে চাইলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন বলেন, ‘স্থানীয় সূত্রে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা