হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাজেকে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফের ২ কর্মী নিহত

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফের দুই কর্মী নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার সাজেকের মাচালংয়ের ব্রিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অটুলাল চাকমা এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, নিহত দুজন বাঘাইহাট সাজেক সড়কের মাচালং ব্রিজপাড়ার ব্রিজের কাছের দোকানে চা পান করছিলেন। এ সময় সাদাপোশাকের চারজন অস্ত্রধারী দুজনকে গুলি করে পালিয়ে যায়। তাতে ইউপিডিএফ সদস্য দীপায়ন চাকমা ও আশীষ চাকমা ঘটনাস্থলেই নিহত হন। লাশ দুটি পুলিশ উদ্ধার করেছে।

এ ঘটনার জন্য জেএসএসকে দায়ী করেছে ইউপিডিএফ। ইউপিডিএফের রাঙামাটির সমন্বয়ক সচল চাকমা এ বিষয়ে বলেন, নিহত দীপায়ন ও আশীষ চাকমা সাংগঠনিক কাজে ব্রিজপাড়ায় যান। সেখানে জেএসএসের সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালিয়ে পালিয়ে যায়।

তবে এই অভিযোগ অস্বীকার করেছে জেএসএস। জেএসএসের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বলেন, ‘আমাদের কোনো সশস্ত্র দল নেই। এ ঘটনার সঙ্গে জেএসএসের কোনো সম্পৃক্ততা নেই।’

এক প্রৌঢ়া এবং একটি জং ধরা বন্দুক

গুলিবিদ্ধ কিশোরী রেশমির অবস্থার উন্নতি নেই, আশা ছেড়ে দিয়েছে পরিবার

মরিচের গুঁড়া ছিটিয়ে সোনা লুটের চেষ্টা, নারী আটক

বিনা দোষে মারধর ও হাতকড়া: মবের রাজত্বে অসহায় শ্যামলরা

চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

চট্টগ্রামে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন

চট্টগ্রামে রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ: সাবেক ব্যাংক কর্মকর্তার ৮ বছর কারাদণ্ড

ফটিকছড়িতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর

চালককে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চক্রের ২ সদস্য গ্রেপ্তার