হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টা থেকে বুধবার (৫ মার্চ) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. উমর ফারুক ওরফে ফারুক (৪৫), জসিম উদ্দিন (৫২), মো. সাজ্জাদ হোসেন রিফাত ওরফে রাশেদ (২৫), মো. গোলজার হোসেন (৫৮), মো. হাসান মুরাদ (৪২), মো. আনোয়ার হোসেন (৪৫), মো. আবদুল আজিজ (৪৭), মো. মহসীন উদ্দিন টুকু (২৫), সালমান হাসান শাওন (৩০), মো. শাহিন কবির (২৭), জাওয়াদুল করিম খান (২০), মো. শাহিন কবির (২৭), মো. বেলাল হোসেন ওরফে রাশেদ হেলাল (৪০), মো. ইব্রাহিম (৩৪), মো. সোহাগ (৩৮), মো. সাকিব (১২), মো. নয়ন (১৯), মো. জাহিদুল ইসলাম (১৮), নাজিম উদ্দিন (৩০), মো. রাব্বি (১৯), মো. আবুল কাশেম (৪০), রবিউল হাসান ওরফে বাবু, মো. আজাদ (২২), মো. রাজু (৩০), মো. বাবলু (৩২), মো. নুরুল আবছার (৪৪), বিক্রম মিত্র (৪৫), জানে আলম ওরফে ফেরদৌস (৩৮), বিশ্বজিৎ নাথ (৫৩), মো. সুমন (৩২), মো. আরমান (৩৪), মো. ফয়সাল (৩৪) এবং একজন অজ্ঞাতনামা।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁদেরকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

১৭ বছরের পদোন্নতির জট কাটল চট্টগ্রাম ওয়াসায়, পদোন্নতি পেলেন ২৪২ কর্মকর্তা-কর্মচারী

পটিয়ায় দুই সন্তানের জননীর লাশ উদ্ধার

নবগঠিত উপজেলা নিয়ে ফটিকছড়িতে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে ফেনী-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী-শাশুড়ি-ননদ কারাগারে, সঙ্গে গেল দুই শিশুসন্তান

এবার চট্টগ্রামে মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

চট্টগ্রামে পরিত্যক্ত বাড়িতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামে ফিশিং জাহাজে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে ২ জনের মৃত্যু

সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধের ঘটনায় ৮০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

সাতকানিয়ায় গোলবার পড়ে আহত স্কুলছাত্রের মৃত্যু

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা