হোম > সারা দেশ > চট্টগ্রাম

কালুরঘাট সেতুতে অটোরিকশায় পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কা, নিহত ৩

ইউএনবি

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে অন্তত তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম তুষার, তিনি দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতেে জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কালুরঘাট সেতুতে উঠতেই অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ট্রেনটি সিগন্যাল উপেক্ষা করে সেতুতে ঢুকে বলে অভিযোগ উঠেছে।

ট্রেনের ধাক্কায় আরও কয়েকটি যানবাহন, বিশেষ করে মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ারফাইটার আমিনুল ইসলাম জানান, রাত ১০টা ৪৫ মিনিটের দিকে তাঁরা দুর্ঘটনার খবর পান এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (সিএমসিএইচ) পাঠানো হয়েছে।

তিনি জানান, রাত ১২টা ৩০ মিনিটের দিকে ট্রেনের চাকার নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

রাত ১টা পর্যন্ত ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

চট্টগ্রামে ইস্পাহানী বস্তিতে আগুন, ৩০ পরিবারের সব পুড়ে ছাই

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দল ছাড়ার ঘোষণা আ.লীগ নেতার, ‘সুবিধাবাদী’ বললেন নেতা-কর্মীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টরের পদত্যাগ

মোংলা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল, ডিপো ম্যানেজার বরখাস্ত

চট্টগ্রামে সাগরিকায় কোল্ডস্টোরেজে আগুন

জ্বালানি তেল: চাহিদা বাড়লেও সরবরাহ কমানো হয় ২৫ শতাংশ

সীতাকুণ্ডে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৪

জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা: আরও তিন আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে তেলসংকটকে পুঁজি করে গ্যাসচালিত যানেও বাড়তি ভাড়া আদায়

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির মামলায় গ্রেপ্তার ১