হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

চবি প্রতিনিধি 

গত তিনদিন ধরে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা ও পরিবহন সংকটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের প্রেক্ষাপটে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অনুষ্ঠিতব্য পরীক্ষা আদেশক্রমে স্থগিত করা হয়েছে।’

টানা তিন দিনের ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও পরিবহন সংকট সৃষ্টি হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতে তীব্র ভোগান্তি দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় একদিনের জন্য সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন:

কর্ণফুলী টানেলে প্রাইভেট কারের ধাক্কা, দেয়ালের বোর্ড ক্ষতিগ্রস্ত

জঙ্গল সলিমপুরে পাহাড় ধস, মাটিচাপা পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু

টানা বর্ষণে জলমগ্ন চট্টগ্রাম, কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা বাতিল

৪৩ বছরের সর্বোচ্চ বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, বাড়ছে বন্যা-ভূমিধসের শঙ্কা

বৈরী আবহাওয়ার কারণে মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনায় প্রবেশ বন্ধ

ছবিতে চট্টগ্রামের জলাবদ্ধতা ও দুর্ভোগ

চট্টগ্রামে দেয়ালধসে যুবক নিহত, শিশুসহ আহত ২

টানা বৃষ্টিতে চট্টগ্রামের অন্তত ১৫ এলাকায় জলাবদ্ধতা, যানজট

হাজারখানেক যাত্রী নিয়ে চট্টগ্রামে ৬ ঘণ্টা ধরে আটকা পর্যটক এক্সপ্রেস

বৈরী আবহাওয়ায় শাহ আমানতে নামতে পারল না ৩টি ফ্লাইট