হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

গোলাম আকবর খন্দকার ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। ছবি: সংগৃহীত

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। আজ সোমবার তিনি দলের প্রতীক বরাদ্দের চিঠি হাতে পেয়েছেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় প্রতীক বরাদ্দের চিঠিটি জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসে পাঠানো হয়েছে বলে জানান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ব্যক্তিগত সহকারী খোরশেদ আলম।  

উল্লেখ্য, চট্টগ্রাম-৬ আসনে প্রথমে গিয়াস কাদেরকে দলের মনোনয়ন দেওয়া হয়। পরে একই আসনে গোলাম আকবর খোন্দকারকেও দলীয় মনোনয়ন দেওয়া হলে দুজনই মনোনয়ন দাখিল করেন।

এ নিয়ে নেতা-কর্মী ও রাউজানবাসী দ্বিধাদ্বন্দ্বে পড়েন। শেষ পর্যন্ত গিয়াস কাদের চৌধুরীই পেলেন দলের ধানের শীষ প্রতীক—এমনটাই নিশ্চিত করেছেন নেতা-কর্মীরা।

খুলশীতে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষে ফের সংঘর্ষ, গোলাগুলি ও পাল্টাপাল্টি ধাওয়া

ফটিকছড়িতে শতাধিক নেতা-কর্মী নিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভা, কয়েকজনকে আটক

‘প্রতিহিংসামূলক রাজনীতির কারণে জিয়া স্মৃতি জাদুঘর ক্ষতিগ্রস্ত, দ্রুত সংস্কার করা হবে’

পরিবেশ দিবস আজ: দূষণে নীল হালদা-কর্ণফুলী

হামের উপসর্গ: ১২ দিনে যমজ ছেলে হারানোর কান্না

হাটহাজারীতে ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা, অপসারিত আবুল মনছুর

অনুমতি ছাড়াই চট্টগ্রামে খেলার মাঠে যুবদল নেতাদের ‘ঈদ আনন্দ মেলা’, বন্ধের উদ্যোগ প্রশাসনের

৫০ কোটি টাকার বিপিসি ভবনে ফাটল, পুটিং দিয়ে ফাটল ঢাকার চেষ্টা

ফটিকছড়িতে দুই দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ১৯

চট্টগ্রামে চিকিৎসককে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার ১