হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার সাহেরখালী ইউনিয়নের মোল্লা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থীর নাম আরাফাত উদ্দিন রাকিব (২২)। তিনি ওই গ্রামের একরামুল হকের ছেলে এবং আবুতোরাব ফাজিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী।

রাকিবের বন্ধু ফয়সাল জানান, রোববার  দুপুরে কোরবানি গরুর গোসত কাটা শেষে বণ্টন করার জন্য ঘর থেকে ওজন স্কেল আনতে গিয়েছিল রাকিব। ওজন স্কেলটি ঘরের মধ্যে চার্জে ছিল। এ সময় এটি খোলার সময় তিনি বিদ্যুতায়িত হন। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

ফয়সাল আরও জানান, পাঁচ ভাইয়ের মধ্যে রাকিব সবার ছোট ছিল। আজ বাদ মাগরিব জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি বাড়িতে ছিলাম না। এখন ঘটনাস্থলে যাচ্ছি। 

সন্দেহজনক পার্সেল ভুয়া পরিচয়ে আত্মসাতের চেষ্টা, গ্রেপ্তার পুলিশ কনস্টেবল

জমি কিনতে বেরিয়ে ছিনতাইকারীর কবলে নারী, খোয়ালেন ২৫ লাখ টাকা

৯ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী

চট্টগ্রামে প্রতারণা মামলায় বিএনপি নেতার কারাদণ্ড

তিন সংস্থার ১৪ কর্তায় রেলের ৯৬ লাখ টাকা আত্মসাৎ, দুদকের মামলা

ব্যাংকের ৬৩ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

পুলিশের ওপর হামলার মামলায় বগাসহ ১৩ আসামি কারাগারে

সীতাকুণ্ডে মহাসড়কে মেরামতের জন্য দাঁড় করানো বাসে লরির ধাক্কা, নিহত ৫

চট্টগ্রাম সিটি করপোরেশন: মেয়রের মেয়াদ শেষের আট মাসের কী হবে

সৌদি আরবে বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু