হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাতকানিয়ায় ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি  

চট্টগ্রামের সাতকানিয়ায় গত ৪ এপ্রিল অনুমোদন দেওয়া আংশিক উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে একাংশ। আজ রোববার বিকেল ৪টার দিকে কেঁওচিয়ার একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন চৌধুরী (তুহিন)। এ সময় সংবাদ সম্মেলনে অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তোফাজ্জল হোসেন (তুহিন) বলেন, ‘নবগঠিত কমিটির সভাপতি জামায়াত পরিবারের সন্তান। তার বিরুদ্ধে অবৈধ গ্যাস ও মাটি ব্যবসা এবং সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগসহ অনেক অভিযোগ রয়েছে। এছাড়া বর্তমানে তার ছাত্রত্ব নেই। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সভাপতির বয়স ৩১ বছর ২০ দিন। গঠনতন্ত্র অনুযায়ী তার ছাত্রলীগ করার কোনো সুযোগ নাই। অন্যদিকে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পূর্বের কমিটির সভাপতি ছিলেন। ওই সময় টাকার বিনিময়ে ছাত্রদল, ছাত্রশিবির কর্মী ও মোটরসাইকেল চুরির একাধিক মামলার আসামিকে উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদ পাইয়ে দেওয়ার অভিযোগে প্রমাণিত হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়েছিল।’ 

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রহমত উল্লাহ বাবলু, সাবেক সহসভাপতি রকিম উদ্দীন রকিব, আহসান উল্লাহ রিয়াদ চৌধুরী, রায়হানুল ইসলাম রাছিব, রাসেল উদ্দীন খোকন, আরফাতুল ইসলাম সাজ্জাদ, তৌহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ মানিক, ইমরান চৌধুরী, শাহাদাত হোসেন, মো. শিবলু, মো. ইমরান, জিহাদুল ইসলাম, মো. ইজাছ, মো. রিয়াদ, মো. সাইমুন, আনিসুর রহমান, মো. পিবলু, শেখ রাসেল, মো. আনোয়ার, মো. ইমন, মো. আরিফ, মো. সাইমুন, মো. জিহাদ ও মো. ফয়সাল। 

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা