হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাতকানিয়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

খোরশেদ রাব্বি। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাকচাপায় খোরশেদ রাব্বি (২৫) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের আন্ধারমার দরগাহ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

খোরশেদ রাব্বি শেরপুরের নালিতাবাড়ী শহরের নিলামপট্টি মহল্লার ফজলুর রহমানের ছেলে। তিনি আনন্দমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খোরশেদ রাব্বিসহ চার বন্ধু গতকাল মঙ্গলবার রাতে একটি মাইক্রোবাসযোগে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। আজ বুধবার সকাল ৮টার দিকে তাঁদের মাইক্রোবাসটি সাতকানিয়ার আন্ধারমার দরগাহ এলাকায় মহাসড়কের পাশে দাঁড় করানো হয়। এ সময় রাব্বি মাইক্রোবাসের সামনের সিট থেকে পেছনের সিটে বসার জন্য গাড়ি থেকে সড়কে নামেন। এমন সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক রাব্বিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, খোরশেদ রাব্বি নামের যুবককে চাপা দিয়ে অজ্ঞাতনামা ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে গেছে। পরে খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ রাব্বির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর আইনিপ্রক্রিয়া শেষে স্বজনদের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটির সন্ধানে কাজ করছে পুলিশ।

ডিজেল-জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৩ জাহাজ

বিমানবন্দরে সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রামে সাবেক মেয়রের বাড়িতে গিয়ে ছাত্রদল-যুবদলের তোপের মুখে হাসনাত আব্দুল্লাহ

চবি শিক্ষার্থীর ওপর হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু চবির পয়লা বৈশাখ উদ্‌যাপন

বাঙালির চিরায়ত আচার ও আলপনার রঙে রঙিন বৈশাখী আয়োজন চট্টগ্রামে

দুদকের মামলায় দম্পতির কারাদণ্ড, স্বামী পলাতক স্ত্রী কারাগারে

যৌথ অভিযানে সাড়ে ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ

চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে ১৮ কেজি গাজা উদ্ধার, আটক ২

নতুন বছরকে বরণ করতে বর্ণিল রূপে সাজছে চবি ক্যাম্পাস