হোম > সারা দেশ > চট্টগ্রাম

লংগদুতে নিখোঁজের ৬ ঘণ্টা পর হ্রদে মিলল জেলের লাশ

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির লংগদুতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে নিখোঁজের ৬ ঘণ্টা পর জেলে আনোয়ার হোসেনের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভাসান্যদম ইউনিয়নের আমতলীপাড়া এলাকায় কাপ্তাই হ্রদে তিনি ডুবে যান। মৃত আনোয়ার হোসেন ওই এলাকার সৈয়দ আহমদের বাসিন্দা।

স্থানীয়রা জানান, ঝোড়ো হাওয়ার মধ্যে আনোয়ার হোসেন কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত নৌকায় বাড়ি ফিরছিলেন। পথে অন্য একটি ইঞ্জিনচালিত নৌকা এসে পেছন থেকে ধাক্কা দিলে তিনি পানিতে পড়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় অনেক খোঁজাখুঁজির পর রাত ১০টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দীন জানান, স্থানীয়দের সহযোগিতায় ওই জেলেকে উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির স্ত্রীর অভিযোগের ভিত্তিতে একটি অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য লাশ রাঙামাটি হাসপাতালে পাঠানো হয়েছে।

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৬

মিরসরাইয়ে ১৯টি ভারতীয় গরু উদ্ধার, চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার ৪

চট্টগ্রামে টোলমুক্ত সেতুর জন্য ইজারা, অসন্তোষ

চট্টগ্রামে পার্কভিউ হাসপাতালের ১০০ ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক, উদ্বোধন হলো নতুন অপারেটিং মাইক্রোস্কোপ

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার তৎপরতা, ফের উত্তপ্ত বন্দর

চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষে ডুবল পাথরবোঝাই লাইটার, উদ্ধার ১২

চট্টগ্রামে ১৭ বছর পর হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড