হোম > সারা দেশ > চট্টগ্রাম

ধর্ষক শিক্ষককে স্কুল থেকে স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির লংগদুতে ধর্ষণের দায়ে দণ্ডপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিমকে (৪৬) চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। আজ সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অভিভাবক, বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।

উপজেলার করল্যাছড়ি আরএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম ২০২০ সালে ২৫ সেপ্টেম্বর তাঁর স্কুলেরই এক ছাত্রীকে ধর্ষণ করেন। এ ঘটনায় মামলা হলে রাঙামাটির আদালত ২০২২ সালের ২৯ নভেম্বর তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

ধর্ষণের শিকার ছাত্রীকে বিয়ে করা এবং এক একর জমি লিখে দেওয়ার অঙ্গীকার করে এই বছরের ২১ জুন হাইকোর্ট থেকে জামিন নেন আব্দুর রহিম। জামিন পেয়ে গত ২৩ জুন স্কুলে যোগদানের পর তাঁর অপসারণ চেয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা আন্দোলনে নামে।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, আব্দুর রহিম ধর্ষক হিসেবে আদালতে দণ্ডপ্রাপ্ত। তিনি শিক্ষকতা করার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। তাঁর কাছে আর কোনো শিক্ষার্থী নিরাপদ নয়। বরং তিনি স্কুলে যোগদান করলে স্কুলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। তা ছাড়া শিক্ষার্থী ধর্ষকের ছাত্রছাত্রী হিসেবে পরিচিতি পাবে।

বক্তারা আরও বলেন, এ কলঙ্ক মুছে ফেলতে আব্দুর রহিমকে শুধু এ বিদ্যালয় থেকে বহিষ্কার নয়, তিনি যেন কোথাও শিক্ষকতা করতে না পারেন সেই ব্যবস্থা গ্রহণ করতে। এ জন্য সরকার ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে দাবি জানান তাঁরা।

এ সময় আব্দুর রহিমকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা না হলে লাগাতার ক্লাস বর্জনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা।

দীপন বিকাশ চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, অভিভাবক এরিক চাকমা, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জিকো চাকমা প্রমুখ।

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৬

মিরসরাইয়ে ১৯টি ভারতীয় গরু উদ্ধার, চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার ৪

চট্টগ্রামে টোলমুক্ত সেতুর জন্য ইজারা, অসন্তোষ

চট্টগ্রামে পার্কভিউ হাসপাতালের ১০০ ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক, উদ্বোধন হলো নতুন অপারেটিং মাইক্রোস্কোপ

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার তৎপরতা, ফের উত্তপ্ত বন্দর

চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষে ডুবল পাথরবোঝাই লাইটার, উদ্ধার ১২

চট্টগ্রামে ১৭ বছর পর হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড