হোম > সারা দেশ > চট্টগ্রাম

চমেকে ইন্টার্ন চিকিৎসকের হামলার প্রতিবাদে কর্মবিরতিতে নার্সরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) এক শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসক হাসপাতালে কর্মরত এক নার্সের ওপর হামলা করেছেন। এর জেরে আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে হাসপাতালটির নার্সরা কর্মবিরতিতে গেছেন।

চমেক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টার দিকে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে রোগী ভর্তি করাতে আসেন ওই শিক্ষানবিশ চিকিৎসক। এ সময় এক নারীর সঙ্গে এক নার্সের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে নার্সকে মারধর করেন ওই শিক্ষানবিশ চিকিৎসক। সেখানেই ঘটনা শেষ হয়নি। এর কিছুক্ষণ পর ৫০ জনের মতো একটি দল এসে ওই ওয়ার্ডে পুনরায় হামলা চালায়। এর প্রতিবাদে হাসপাতালের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন চমেক হাসপাতালের নার্সরা।

মঙ্গলবার সন্ধ্যা থেকে চমেকের সামনে অবস্থান নিয়ে এই হামলার বিচার চান নার্সরা। এতে নার্সিং কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন। বিক্ষোভরত নার্সরা জানান, ডিউটিরত অবস্থায় একজন নার্সের পেটে শিক্ষানবিশ চিকিৎসক লাথি মেরেছিলেন। কেন লাথি মেরেছিলেন, তার জবাব চান তাঁরা। একই সঙ্গে এর সুষ্ঠু বিচার দাবি করেন তাঁরা।

এ বিষয়ে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নার্স-স্টাফদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

হালদা ভ্যালি চা-বাগানের বিরুদ্ধে উচ্ছেদচেষ্টার অভিযোগে মানববন্ধন

চট্টগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে সমঝোতার অভিযোগ

চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, দেড় ঘণ্টা অবরুদ্ধ পুলিশের গাড়ি

সাজিনাস হাসপাতালে নবজাতকের মৃত্যু: সিআইডিকে মামলা তদন্তের নির্দেশ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার ১

চমেক এলাকার অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের ৩০ জনের বিরুদ্ধে মামলা

৩০ মিনিটে ১৩ কেজি চা-পাতা সংগ্রহ করে জেসমিনের সম্মাননার হ্যাটট্রিক

চট্টগ্রামে দিনদুপুরে মসজিদে ঢুকে দুই লক্ষাধিক টাকা চুরি, আটক ২

চট্টগ্রাম বন্দর: ৩০ মিলিয়ন ডলারে কেনা ৪ গ্যান্ট্রি ক্রেন পিসিটিতে যুক্ত হচ্ছে

প্রেম করে বিয়ে, সাত মাস পর হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে স্বামী লাপাত্তা