টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব এলাকায় গোড়ালি থেকে হাঁটুসমান পানি জমেছে। জলাবদ্ধতার কারণে রাস্তাঘাটে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, কর্মজীবী ও রোগীরা। ছবিতে আজ মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকার চিত্র:
মুষলধারে বৃষ্টিতে হাঁটু পানিতে ডুবে যায় চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ সড়ক। আজ মঙ্গলবার সকালে নগরের জুবিলী রোডের তিন পুলের মাথা এলাকায়। ছবি: হেলাল সিকদার।বৃষ্টির পানিতে সড়ক তলিয়ে গেছে। এর মধ্যে অনেকেই হাতে জুতা নিয়ে গন্তব্যে যেতে দেখা যায়। আজ সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন শুলকবহর এলাকায়। ছবি: হেলাল সিকদার।বৃষ্টির পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় বেলা পৌনে ১টা থেকে চট্টগ্রাম নগরীর জান আলী চৌধুরী হাট স্টেশনে আটকা পড়ে পর্যটক এক্সপ্রেস ট্রেন। ছবি: আজকের পত্রিকাপানি মাড়িয়ে চলাচল করছেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকাটানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর টাইগারপাস সড়কে গাছ উপড়ে পড়ে। এতে কিছু সময়ের সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকাজলাবদ্ধ সড়কে চলছে যানবাহন। নগরীর কাতালগঞ্জ আবাসিক এলাকায়। ছবি: আজকের পত্রিকা