হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে পশুর হাটে দগ্ধ কিশোরের দুই দিন পর মৃত্যু

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

মোহাম্মদ রিয়াদ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে ইজারাবিহীন পশুর হাটে বিদ্যুতায়িত হয়ে আহত কিশোর মোহাম্মদ রিয়াদ (১৪) মারা গেছে। ঘটনার দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাতে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সে মারা যায়।

আজ শনিবার রিয়াদের বাবা মুহাম্মদ ইব্রাহিম তাঁর ছেলের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার বড় উঠান ইউনিয়নের ফকিরনীরহাট বাজারটি ইজারা না হওয়ায় খাস কালেকশন আদায় করছিল ইউনিয়ন ভূমি অফিস। গত বুধবার বিকেলে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে উপজেলা ভূমি অফিসের তহসিলদার (ভূমি কর্মকর্তা) মো. সাজ্জাদ হোসেন স্থানীয় রাজনৈতিক নেতাদের যোগসাজশে হাসপাতালের জায়গায় ইজারাবিহীন পশুর হাটের আয়োজন করেন। হাটের মধ্যে ছিল না কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থাও। বড় উঠান ইউনিয়নের ফাজিলখার হাট এলাকার মো. ইব্রাহিমের পুত্র রিয়াদ বন্ধুদের সঙ্গে পশুর হাট দেখতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুতায়িত হয়।

গুরুতর আহত অবস্থায় রিয়াদকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান স্বজনেরা। তার অবস্থার অবনতি ঘটলে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিলে শুক্রবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহতে রিয়াদের পরিবার জানায়, ঘটনার পর হাটের আয়োজক বা প্রশাসনের কেউ খোঁজ নেয়নি। শনিবার সকালে ঈদের নামাজের পর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বেসরকারি হাসপাতালেও চিকিৎসা পাবেন হতদরিদ্ররা, বিল দেবে সরকার: অর্থমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাজেটের ৪০ হাজার কোটি টাকা চলে গেছে: অর্থমন্ত্রী

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে মাদক মামলার আসামি, বিতর্ক

চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া শিশুকে বাঁচাতে গিয়ে কাভার্ড ভ্যানে পিষ্ট মা-মেয়ে

পদবঞ্চিতদের বাধায় পটিয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল পণ্ড

ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ

এবার টিলার খাদে মিলল মানুষের মাথার খুলি

মিরসরাইয়ে তৃতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের

ওমানে একই গাড়ির ভেতরে মিলল রাঙ্গুনিয়ার চার ভাইয়ের লাশ

সমর্থকদের মুহুর্মুহু স্লোগান ও অশ্রুতে সাবেক মন্ত্রী মোশাররফের শেষ বিদায়