হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজুরের ‘ক্যাশিয়ার’ সেলিম গ্রেপ্তার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি 

মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের বাঁশখালীর সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর অন্যতম সহযোগী মোহাম্মদ সেলিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১১ জুন) দুপুর ১২টার দিকে  উপজেলার কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।  

সেলিম উপজেলার সরল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আহমদ ছফার ছেলে। তিনি সরল ২ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং সরল ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তাঁর বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক এমপি মোস্তাফিজুরের ক্যাশিয়ার বলা হতো সেলিমকে। বিগত আওয়ামী লীগের সরকারের আমলে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ঠিকাদারের কাছ থেকে মোস্তাফিজুরের নামে চাঁদাবাজি করতেন তিনি। চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে কোটি কোটি টাকার মালিক বনে যান তিনি। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে আসামিকে আদালতে পাঠানো হয়।

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা

সীতাকুণ্ডে বাসচাপায় পথচারী নিহত

সিডিপিএল প্রকল্প: পাইপলাইনে মিলছে সুফল, বাধা জনবলসংকট

ফটিকছড়িতে লোকালয় থেকে অজগর উদ্ধার, বন্য প্রাণী অভয়ারণ্যে অবমুক্ত