হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্য হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত কাপ্তাই পুলিশ সার্কেল অফিসের ব্যারাক ঘর

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই পুলিশ সার্কেল অফিসের ব্যারাকের একটি ঘর বন্য হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল রোববার রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। 

হাতির তাণ্ডবের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম। 

পুলিশ সুপার বলেন, গতকাল রাত ২টার দিকে কাপ্তাই পুলিশ সার্কেলের ব্যারাকে তিনটি বন্য হাতি আসে। এদের মধ্যে একটি হাতি একজন পুলিশ সদস্যের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে জিনিসপত্র এলোমেলো করে। 

ওই পুলিশ সদস্য কাপ্তাই নতুন বাজার এলাকায় সপরিবারে বসবাস করায় ব্যারাকের ক্ষতিগ্রস্ত ঘরটিতে কেউ ছিল না। খবর পেয়ে বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটি থেকে হাতি তাড়ানোর একটি দল ঘটনাস্থলে এসে হুইসেল বাজিয়ে হাতিগুলো সরিয়ে দেয়। 

বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন বলেন, হাতিগুলো খাবারের সন্ধানে ওই এলাকায় আসতে পারে।

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১

ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান মারা গেছেন

পূজার ছুটিতে ফাঁকা চুয়েট, দাবি আদায়ে চলবে শাটডাউন