হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামে হালিশহরে ছোটপুল ব্রিকফিল্ড এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার পর নগরের হালিশহর থানাধীন হাজী বাদশা মিয়া ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক হলেন মো. কাজল। তিনি ব্রিকফিল্ড এলাকার ১২ নম্বর গলির হাজী সোলেমান মিয়ার ভাড়াটিয়া।

তবে ঘটনার বিষয়ে পুলিশ তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল রাত ৮টায় আজকের পত্রিকাকে বলেন, ‘একটি খুনের ঘটনা ঘটেছে। আমি এখন ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানাতে পারব।’

স্থানীয় একাধিক সূত্র আজকের পত্রিকাকে জানায়, পারিবারিক একটা বিষয়ে কাজলের সঙ্গে একজনের তর্কাতর্কি হয়েছিল। একপর্যায়ে কাজলকে কোপানো হয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।