হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে বজ্রপাতে মো. সজীব উদ্দিন নামে এক কলেজছাত্র মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাইজপাড়া ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

বাহারছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত কলেজছাত্র মো. সজীব উদ্দিন (২১) বাহারছড়া ইউনিয়নের ভূয়াইরো বাড়ির মো. ফজল কাদের ছেলে। চট্টগ্রামের আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। ঈদের ছুটিতে বাড়িতে এসেছেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে বাঁশখালীতে ভারী বৃষ্টি ও বজ্রপাত হয়। বৃষ্টি থেমে গেলে বাড়িতে ফেরার জন্য মাইজপাড়ার স্থানীয় দোকান থেকে বেরিয়ে পড়ে। আসার পথে হঠাৎ বজ্রপাতে তিনি আহত হয়ে রাস্তায় পড়ে যান। এতে পরনের পোশাক পুড়ে গিয়ে বুকে আঘাতপ্রাপ্ত হন। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১

ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান মারা গেছেন

পূজার ছুটিতে ফাঁকা চুয়েট, দাবি আদায়ে চলবে শাটডাউন

দফায় দফায় মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি সেতুর কাজ, জনভোগান্তি