হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে মেলায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৪ নেতা-কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামের লালদীঘি এলাকায় শতবর্ষী জব্বারের বলীখেলা ঘিরে আয়োজিত বৈশাখী মেলায় ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে মেলার দোকানদারদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের সময় তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন দেওয়ান বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ফাহিম, সদস্য মো. তুহিন এবং বিএনপি কর্মী হিসেবে পরিচিত তৌহিদ ও অনিক।

এই ঘটনায় শনিবার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে তাঁদের নজরদারিতে রাখা হয়েছিল এবং চাঁদাবাজির সময় হাতেনাতে আটক করা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, আটক ব্যক্তিরা চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের অনুসারী হিসেবে পরিচিত।

তবে বিএনপি নেতা আব্দুল মান্নানের দাবি, তাঁরা নিজেদের দোকানের টাকা তুলতে গিয়েছিলেন। তবে অপরাধ প্রমাণ হলে তিনি কোনো চাঁদাবাজের পক্ষ নেবেন না।

চট্টগ্রামে জব্বারের বলীখেলা শুরু

পটিয়ায় ৭ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মাটি কাটাকে কেন্দ্র করে রাউজানে যুবক খুন

চট্টগ্রাম মহানগর: বিদ্যুতের ভোগান্তি পানিতেও

চট্টগ্রামে তিন জায়গায় ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

টেকনাফে বিদেশি পিস্তলসহ মানব পাচারকারী আটক

দলবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪

পটিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ৪ গরু ও সাড়ে ৩ লাখ টাকা লুট

চবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে কঠোর হতে হবে: অর্থমন্ত্রী

বান্দরবানের আলীকদম: প্রকাশ্যে বন উজাড়, পানিসংকট