হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে করোনায় ১২ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম 

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে ১২ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৭৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্ত ২৭ শতাংশ। গতকাল ছিল ২৯ শতাংশ। 

আজ বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

চট্টগ্রামে এখন পর্যন্ত ৯২ হাজার ৬৭৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ১ হাজার ৯৪ জন। 

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৮৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৪৪৪ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৩২৮ জন। মারা যাওয়া ব্যক্তিদের আটজন শহরের, অপর চারজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল ১৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা, প্রাণ গেল ট্রাকচালক ও সহকারীর

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় ওসিসহ ৬ পুলিশ আহতের অভিযোগ, গ্রেপ্তার ১৬

সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস ডোবায় পড়ে শিক্ষিকাসহ নিহত ২, আহত ৩০

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন ইউরিয়া সার জব্দ, আটক ১

কক্সবাজারে তিন মোটরসাইকেলে ছয়জন এসে ব্যবসায়ীকে গুলি

খাগড়াছড়িতে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান

সীতাকুণ্ডে লরিচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

চট্টগ্রাম কাস্টম হাউস আইসিডি: ২০% কর্মীতে চলছে আইসিডি

হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’