হোম > সারা দেশ > চট্টগ্রাম

খালে ভাসছিল হাত-পা বাঁধা শ্রমিকের লাশ 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি: 

চট্টগ্রামের আনোয়ারায় হাত-পা বাঁধা অবস্থায় এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার হাইলধর ইউনিয়নের ফকিরেরচর এলাকার একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত ব্যক্তির নাম নুর বশর (৫০)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার নীলা ইউনিয়নের বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ। তিনি বলেন, ‘একই এলাকার মোহাম্মদ হাসান নামের এক ব্যক্তির খামারের শ্রমিক নুর বশর। এ ঘটনায় এই খামারের অপর শ্রমিক মো. ইসমাঈলকে (৪৫) আটক করা হয়েছে। ইসমাঈল নোয়াখালী হাতিয়া থানার বুড়িরচর এলাকার বাসিন্দা। দুজনই হাসানের গরুর খামারে শ্রমিক। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

তবে এ বিষয়ে জানতে গরুর খামারের মালিক মোহাম্মদ হাসানের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি। 

ওসি সোহেল আহমেদ আরও বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়। সন্দেহভাজন অপর শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে খামারের মালিক হাসানকে এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, গতকাল রাতের কোনো সময়ে তাঁকে হত্যা করে খালে ফেলে দিয়েছে।’

সংকট নিরসনের কমিটিতে নেই চুয়েটের কেউ

কী খবর মাসুদ, ভালো?—চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী

প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতি আমরা বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদ্রাসাছাত্রকে অপহরণচেষ্টার অভিযোগে আটক যুবককে পুলিশে সোপর্দ

পিকনিকে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল মাদ্রাসাশিক্ষার্থীর

চট্টগ্রামে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

চুয়েটে অচলাবস্থা, সংকট নিরসন কমিটিতেও নেই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ঘিরে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান

চট্টগ্রামের জে এম সেন হলে আসছেন প্রধানমন্ত্রী, বর্ণিল সাজে প্রস্তুত পূজামণ্ডপ

চক্রের একজনকে গ্রেপ্তারের পর একে একে উদ্ধার চুরির ১৪টি বাইক