হোম > সারা দেশ > বান্দরবান

থানচি বাজারে কেএনএফের সঙ্গে গোলাগুলি

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের থানচি বাজারে পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে কেএনএফের সঙ্গে কোন সংস্থার গোলাগুলি হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। 

আজ বৃহস্পতিবার রাত ৯টায় থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন। 

থোয়াইহ্লা মং মারমা আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় থানচি বাজারের আশপাশে প্রচুর গুলিবিনিময় হয়।থানচি বাজারের পেছনের শাহজাহান পাড়ার দিক থেকে দফায় দফায় গুলির শব্দ ভেসে আসে।’

এই প্রতিবেদন লেখা পর্যন্ত গোলাগুলি চলছিল। থানচি বাজারে গোলাগুলির কারণে ব্যবসায়ী ও স্থানীয়রা সাঙ্গু নদীর পাড়সহ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। 

স্থানীয় সূত্র জানায়, কেএনএফের অর্ধশতাধিক নারী ও পুরুষ সদস্য এই সশস্ত্র আক্রমণ করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রটোকল অফিসার সেজে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

ফটিকছড়িতে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

ইটভাটার মাটির গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

ফটিকছড়িতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলিতে শিশুসহ চার পথচারী আহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে এক ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে কর্নেল অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মিরসরাইয়ে বলীখেলায় মানুষের ঢল, উপকূলে ফিরল গ্রামীণ ঐতিহ্যের আমেজ

কর্ণফুলীর বড় উঠানে ছিনতাইকারীকে গণপিটুনি, মোটরসাইকেলে আগুন