হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে খেলার সময় বিদ্যুতায়িত হয়ে ২ স্কুলছাত্রী আহত

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি 

লক্ষ্মীপুরে খেলার সময় বিদ্যুতায়িত হয়ে ২ স্কুলছাত্রী আহত। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরের রায়পুরে ছাদে খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই স্কুলছাত্রী আহত হয়েছে। আজ বুধবার উপজেলার সোনাপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

আহত নিশা (১২) পঞ্চম ও রাফসি আহসান (১০) তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। নিশা ওই এলাকার বকশিবাড়ির খোকা সিকদার ও রাফসি মো. রনির মেয়ে।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদা আক্তার মিতু বলেন, দুই শিশুর শরীরের বিভিন্ন অংশ বিশেষ করে হাতে গুরুতর জখম হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস বলেন, ‘ছাদে সব সময় তালা দেওয়া থাকে। আজকে কে বা কারা তালা খুলেছে, তা আমরা জানি না। ছাদের পাশ দিয়ে বিদ্যুৎ সঞ্চালনের তারটি গেছে। ঘটনার সময় চিৎকার শুনে গিয়ে তাদের আমরা উদ্ধার করি।’

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন