হোম > সারা দেশ > চট্টগ্রাম

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে এক নারী মারা গেছেন। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম রেজু আরা বেগম (৫২)। তিনি চিরিংগা ইউনিয়নের পশ্চিম পালাকাটা গ্রামের গোলাম কাদেরের স্ত্রী।

স্থানীয় লোকজন ও পরিবার সূত্রে জানা গেছে, রেজু আরা চিকিৎসার জন্য চকরিয়া পৌরশহরে যাচ্ছিলেন। বাড়ি থেকে বের হয়ে রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৈকত এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান।

কক্সবাজার রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শাহ জালাল বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তাঁর পা, মাথা, পেটসহ শরীরের বিভিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১