হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুলিশের সোর্স হত্যা: শীর্ষ মাদক কারবারি ‘ডাইল করিম’সহ ৯ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীতে পুলিশের এক সোর্সকে হত্যা মামলায় তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি রেজাউল করিম ওরফে ডাইল করিমসহ ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আলী আক্কাস গতকাল মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রেজাউল করিম ওরফে ডাইল করিম, সালাউদ্দিন, সোলেমান, আবুল কাশেম ওরফে নলা কাশেম, জয়নাল আবেদীন, মাস্টার সেলিম, আবদুল ওরফে আবদুল্ল্যা, হারুনুর রশিদ ও রেজাউল করিম রেজা।

আদালতের বেঞ্চ সহকারী হাসান মারুফ জানান, ২০০৫ সালে নগরীর হালিশহর থানায় নুর আলম ওরফে বাবলু নামের পুলিশের এক সোর্স হত্যার ঘটনায় মামলা হয়। এই মামলায় আদালত ৯ আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানা অনাদায়ে তাঁদের আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় অপর একটি ধারায় আসামিদের ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০০৫ সালে ১৫ সেপ্টেম্বর নগরের হালিশহর থানাধীন ছোটপুল এলাকায় নুর আলম ওরফে বাবলু নামের পুলিশের এক সোর্সকে অপহরণের পর গলা কেটে হত্যা করা হয়। নিহত বাবলু নোয়াখালী জেলার মাইজদী থানার মুজিবচর গ্রামের আব্দুল মালেকের ছেলে। চট্টগ্রাম নগরীতে তাঁদের পরিবার ডবলমুরিং থানাধীন হাজিপাড়া এলাকায় থাকতেন।

এই ঘটনায় নিহতের মা আয়েশা আক্তার বাদী হয়ে হালিশহর থানায় মাদক কারবারি রেজাউল করিমসহ দুজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে ৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে ২০০৭ সালে মামলার বিচারকাজ শুরু হয়।

পটিয়ায় দুই সন্তানের জননীর লাশ উদ্ধার

নবগঠিত উপজেলা নিয়ে ফটিকছড়িতে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে ফেনী-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী-শাশুড়ি-ননদ কারাগারে, সঙ্গে গেল দুই শিশুসন্তান

এবার চট্টগ্রামে মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

চট্টগ্রামে পরিত্যক্ত বাড়িতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামে ফিশিং জাহাজে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে ২ জনের মৃত্যু

সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধের ঘটনায় ৮০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

সাতকানিয়ায় গোলবার পড়ে আহত স্কুলছাত্রের মৃত্যু

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক