হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাতকানিয়া থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি  

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ। গতকাল বুধবার সকাল ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় মো. আলী নামে একজন বলেন, `আজ সকালে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের আঁধারমানিক দরগাহের দক্ষিণ পাশে মহাসড়কের ওপর নাড়ি-ভুঁড়ি বের হয়ে যাওয়া বয়স্ক এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে আমি হাইওয়ে পুলিশে খবর দেই। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।'

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব বলেন, ওই ব্যক্তির আনুমানিক বয়স ৬৫ বছর। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ভবঘুরে অথবা মানসিক রোগী ছিলেন। মহাসড়কে চলাচলরত গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।   

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা